নিজেকে নেকড়ের মতো দেখাতে ২২ লাখ টাকা ব্যয় যুবকের!

news-image

অনলাইন ডেস্ক : নিজেকে অন্যদের থেকে আলাদা লাগবে, এমন মনের আশা সম্ভবত অনেকেরই থাকে। কিন্তু তাই বলে নেকড়ের মতো দেখতে হবে, এমন শখ কারও হতে পারে? জাপানের এক যুবকের শখ, তাকে দেখতে যেন নেকড়ের মতো লাগে। শুধু তাই নয়, তিনি যেন চারপায়ে হাঁটতেও পারেন। এমন অদ্ভুত ইচ্ছে পূরণ করতে ইতোমধ্যে তিনি জাপানি মুদ্রায় প্রায় ৩০ লাখ ইয়েন ব্যয় করে ফেলেছেন। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২২ লাখ টাকার বেশি।

নিজের এমন অদ্ভুত শখ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবক বলেন, ছোটবেলা থেকে বন্য প্রাণীদের প্রতি ভালোবাসা এবং টিভির পর্দায় রিয়েলিস্টিক অ্যানিমেল স্যুট দেখতে দেখতেই আমার ইচ্ছা হয়েছিল যে, একদিন আমিও এদের মতো হবো।

তবে কোনও চিকিৎসা পদ্ধতির সাহায্যে নয়, নেকড়ের মতো পোশাক বানিয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন তিনি সকলকে। তিনি বলেন, বন্য প্রাণীদের প্রতি আমার অমোঘ টান থেকেই এই পোশাকের পরিকল্পনা করেছিলাম।

বিশেষ এই পরিকল্পনা করতে গিয়ে তাকে বহু বার দর্জির কাছে যেতে হয়েছে। এই পোশাক তৈরি করতে অন্তত পক্ষে ৫০ দিন সময় লেগেছে। কারণ, ওই বিশেষ পোশাক পরে যেন কোনও দিক থেকেই তাকে দেখতে মানুষের মতো না লাগে।

ওই যুবক আরও বলেন, চূড়ান্ত ফিটিং-এর সময় কস্টিউমটি পরার পর আমি আয়নায় নিজেকে দেখে চমৎকৃত হয়েছি! এটা ছিল আমার স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত। সত্যিকারের নেকড়ের মতো দেখতে হবে’বলে যে অর্ডার দিয়েছিলাম আমি সেভাবে কস্টিউম বানানোটা কঠিন ছিল, কিন্তু তারা একদম আমার কল্পনাকে বাস্তবে রূপ দিয়ে দেখিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার