নিজেকে জ্বলন্ত কবরে দেখে অভিনয় ছাড়েন সানা খান!

news-image

বিনোদন ডেস্ক : ২০০৫ সালে শোবিজে পা রাখেন বলিউড অভিনেত্রী সানা খান। তবে আলোচনায় আসেন ২০১২-১৩ সালে বিগ বসের সুবাদে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সালমান খানের সঙ্গে করা ‘জয় হো’ তার ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা। সানাকে শেষ দেখা গিয়েছে হটস্টারের ‘স্পেশ্যাল ওপস’ ওয়েব সিরিজে। ক্যারিয়ারে খ্যাতি যখন তুঙ্গে তখন অভিনয় থেকে বিদায় নেন এই অভিনেত্রী।

অনেকটা হুট করে ১৫ বছরের অভিনয় জীবনের ইতি টানেন সানা খান। বেছে নেন ইসলাম ধর্মের পথ। সম্প্রতি এক সাক্ষাৎকারের একটি ভিডিও শেয়ার করেছেন সানা। সেখানে আবেগপ্রবণ হয়ে তিনি জানান, কী কারণে নাম, খ্যাতি, অর্থ উপার্জনের সুযোগ থাকলেও শোবিজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ভিডিওতে সানা বলেন, ‘অতীত জীবনে খ্যাতি, নাম অর্থ সব ছিল। কোনো কিছুর কমতি ছিল না। যা চেয়েছি তাই করতে পেরেছি। এত সব কিছু থাকার পরও সব কিছুর মাঝে একটি জিনিসের অনুপস্থিতি বোধ করতাম। সেটা হলো “শান্তি”। কোনো কিছুতেই যেন শান্তি পাচ্ছিলাম না।’

এরপর তিনি জানান, সময়টা ছিল ২০১৯ সালের রমজান মাস। সেই সময় তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতার কারণে ওই সময় তিনি বিষণ্নতায় ভুগছিলেন।

‘মুত্তাবিফি হুজ্জাজ’ দক্ষিণ এশিয়ার সঙ্গে দেওয়া ওই সাক্ষাৎকারে সানা বলেন, ‘আমি স্বপ্নে নিজেকে জ্বলন্ত কবরে জ্বলতে দেখতাম। এই স্বপ্ন আমার কাছে মনে হয়েছিল কোনো বিশেষ বার্তা।’

এরপর গ্ল্যামার জগৎ ছেড়ে দিয়ে নিজেকে সমর্পণ করেন ধর্মের পথে। দুই বছর আগে অর্থাৎ ২০২০ সালের অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানান এই অভিনেত্রী। এরপর এক মাসের মধ্যে গুজরাটের হিরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করেন তিনি। স্বামীর সঙ্গে প্রথম হজও পালন করেন সানা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান