নিখোঁজ নয়, তাবলিগে গিয়েছিলেন বুয়েটের সেই শিক্ষার্থী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী তারেক ইফতেখারকে উদ্ধার করেছে পুলিশ। দুদিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারের পর পুলিশ বলছে, নিখোঁজ তারেক ইফতেখার বুয়েট থেকে বের হয়ে মোবাইল ফোন বন্ধ রেখে তাবলিগ জামাতে গিয়েছিলেন বলে জানিয়েছেন।

রাতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উনি তাবলিগে গিয়েছিলেন। সন্ধ্যায় রাজধানীর কাকরাইল থেকে তাকে উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেছেন, পড়াশোনা করতে করতে কিছুটা ক্লান্ত হওয়ায় একটা ব্রেকের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন।

এদিকে, গত ১৪ মার্চ (সোমবার) বিকেল ৪টার দিকে বুয়েটের ড. এম এ রশীদ হল থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তারেক ইফতেখার। এ বিষয়ে বুয়েটের রেজিস্ট্রার অফিসের সিনিয়র সিকিউরিটি অফিসার আবুল কালাম আজাদ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন।

তিনি বলেন, গত ১৪ মার্চ বিকেল ৪টার দিকে তারেক ইফতেখারের মেজো ভাইয়ের বাসা বাড্ডায় যাওয়ার কথা বলে বুয়েটের হল থেকে বের হন। বুধবার (১৬ মার্চ) নিখোঁজের মেজো ভাই তারেক মুহাম্মদ ইরফান নিখোঁজ তারেক ইফতেখারের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে বন্ধ পায়। পরে হলে এসে তিনি জানান তার ছোট ভাই বাসায় যাননি। তাদের নিকটাত্মীয়সহ সব জায়গায় খুঁজেও তারেক ইফতেখারের কোনো খোঁজ মেলেনি। বুধবার বুয়েট কর্তৃপক্ষের নির্দেশক্রমে চকবাজার থানায় নিখোঁজের একটি জিডি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী