নিখোঁজের ৮ দিন পর কিশোরের খণ্ডিত লাশ উদ্ধার

news-image

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের আট দিন পর এক কিশোরের খণ্ডিত ও গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কলাকোপা গ্রামের ডোবা থেকে লাশের বিচ্ছিন্ন মাথা এবং কোমর থেকে পায়ের অংশ উদ্ধার করা হয়।

উদ্ধার লাশটি সাগর (১৮) নামের এক কিশোরের বলে দাবি করেন তার স্বজনরা।

সাগর রহমান বিক্রমপুর জেলার টঙ্গিবাড়ী উপজেলার আব্দুর রহমানের ছেলে।

কিশোরের পরিবার কলাকোপার পাশের গ্রাম লক্ষ্মীপুরের সাইজুদ্দিনের বাড়িতে ৬ বছর ধরে ভাড়া বাসায় থাকেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সাগর রহমান মোবাইল কিনার জন্য তার মায়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন। সেই টাকায় মোবাইল কিনে দেবে বলে গত ২৩ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় পাশের বাড়ির কবির মিয়ার ছেলে মাসুম, মৃত কুদ্দুস মিয়ার ছেলে জামির হোসেন ও মৃত মনু মিয়ার ছেলে ছবির হোসেন বাড়ি থেকে ডেকে মোটরসাইকেল দিয়ে নিয়ে যায়।

এরপর থেকে সাগর আর বাড়ি ফিরে আসেননি। তিন দিন পর ২৬ আগস্ট সাগরের মা হাসনা বেগম দাউদকান্দি মডেল থানায় তিনজনের নামে লিখিত অভিযোগ করেন।

ছেলেকে হারিয়ে বারবার বুক চাপড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে হাসনা বেগম বলেন, আমার একমাত্র বুকের ধনকে পাঁচ হাজার টাকার জন্য মাসুম, জামিল ও ছবির বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করেছে। আমি মানুষের বাড়িতে কাজ করি আর আমার স্বামী রিকশা চালায়। ছেলেও মাঝে মাঝে রিকশা চালাতো।

‘পুরোনো মোবাইল কিনবে বলে কয়েক দিন ধরে ছেলে টাকা চাচ্ছিল। পরে পাঁচ হাজার টাকা জোগাড় করে দেই, সেই টাকাই আমার ছেলের জন্য কাল হলো। মাত্র পাঁচ হাজার টাকার জন্য যারা আমার ছেলেকে খুন করেছে, তাদের বিচার চাই বলে বারবার মূর্ছা যান হাসনা বেগম।’

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাকিবুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, আজ সকালে গলিত লাশের মাথা এবং নিম্নাংশ উদ্ধার করা হয়েছে। যদিও নিহতের স্বজনরা পরনের প্যান্ট, জুতা ও বেল্ট দেখে তাকে শনাক্ত করেছেন।

‘তারপরও ময়নাতদন্ত ও তার বাবা মায়ের সঙ্গে ডিএনএ পরীক্ষা করানোর জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আর যারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়েছে তাদের মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার