নিক্সন চৌধুরীর সহযোগী কাওসার গ্রেফতার

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সহযোগী কাওসার আকন্দকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের অনাথের মোড়ে থেকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে গ্রেফতার হন তসলিম বিশ্বাস নামে আরও একজন।

গ্রেফতার কাওসার আকন্দ শহরের পূর্ব খাবাসপুর মহল্লার দুলাল আকন্দের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট শহরের পূর্ব খাবাসপুর মোড়ের পাশে বড়ইতলায় ছাত্রলীগ-যুবলীগের হেলমেট ও হাতুড়ি বাহিনী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এসময় কমপক্ষে তিনজন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় মামলা হয়। যে মামলায় কাওসার আকন্দ অন্যতম আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি