নিকুঞ্জের একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিকুঞ্জের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোজিনা আক্তার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার ফাইটাররা।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের খবরও পাওয়া যায়নি।

আগুন লাগা ভবনটি কোন প্রতিষ্ঠানের তা নিয়ে দুরকম তথ্য পাওয়া যাচ্ছে। একটি সূত্রে জানা গেছে এটি নিকুন্জ সিটি ডেন্টাল কলেজের ভবন। তবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয় নিকুঞ্জের সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের ভবনে আগুন লেগেছে। বিষয়টি নিয়ে দ্বিতীয়বার জানতে চাইলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, স্থানীয় লোকদের কাছ থেকে ভবনটির ভিন্ন ভিন্ন নাম পাচ্ছেন তারা। কিছুক্ষণ পর এ বিষয়ে পরিষ্কার তথ্য জানা যাবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান