নিউ ইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশুর মৃত্যু

news-image

বাংলা প্রেস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ আল নিয়াজ নামের ছয় মাস বয়সী বাংলাদেশি শিশুর মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্ক শহর থেকে ৩৯৬ মেইল দূরে বাফেলো শহরে। নিহত নিয়াজ বাংলাদেশি দম্পতি আব্দুল্লাহ আল নোমান এবং মৌসুমী ইয়াসমিন মুনা্র ছেলে। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

স্থানীয় প্রাবাসীদের সূত্রে জানা গেছে গত সোমবার (১৩ ডিসেম্বর) রাতে শিশুপুত্র নিয়াজ ও ফুপু তানিয়াকে নিয়ে বাফেলোর বাসা থেকে ১০ মিনিটের দূরত্বে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে ইন্টারসেকশনের সিগন্যালে রেডলাইটে তাদের গাড়ি অপেক্ষা করছিল। হঠাৎ দ্রুতগামী একটি গাড়ি তাদের গাড়ির পেছনে সজোরে আঘাত করে। এতে নোমানের গাড়িটি সামনের একটি ইলেকট্রিক পোলে আঘাত লেগে দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা শিশু নিয়াজসহ সবাই আহত হন। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিয়াজ মারা যায়। মারাত্মক জখম অবস্থায় রিয়াজের ফুপু তানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার কোমরে অস্ত্রোপচার করতে হয়েছে।

আব্দুল্লাহ আল নোমান এবং মৌসুমী ইয়াসমিন মুনা আহত হলেও প্রাণে বেঁচে গেছেন। তারা কিছুদিন পূর্বে নিউ ইয়র্কের কুইন্স থেকে বাফেলোতে গিয়ে বসবাস শুরু করেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান