নিউমার্কেটে ভয়াবহ আগুন : জীবনের ঝুঁকি নিয়ে শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর নিউমার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এই আগুনে পুড়ে গেছে বহু দোকান। এখনো পুড়ছে। এরইমধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা।

আজ শনিবার সরেজমিনে দেখা যায়, মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা। নারী-পুরুষ যে যেভাবে পারছেন, নিউমার্কেটের ভেতর থেকেই মালামাল বের করে আনছেন। অনেকেই তাদের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছেন। বস্তায় মোড়ানো মালামাল মাথায় নিয়ে বের করছেন ব্যবসায়ীরা।

ঈদের বেচা-বিক্রির চাপে অনেকেই ব্যবসা করে টাকা-পয়সা ক্যাশেই রেখে গিয়েছিলেন। সেই টাকা-পয়সা বের করারও চেষ্টা করছেন ব্যবসায়ীরা। তবে আগুনের কুণ্ডের কারণে দোকানের কাছে ভিড়তে পারছেন না ব্যবসায়ীরা।

আজ শনিবার ভোরে রাজধানীর নিউ সুপার মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বর্তমানে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ‘আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৯টি এবং সর্বশেষ ২৮টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।’

এদিকে আইএসপিআর জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সাহায্য করছে সেনাবাহিনী। পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান