নিউজিল্যান্ড সিরিজে ফিরলেন মুশফিক-লিটন, মিঠুন বাদ

news-image

স্পোর্টস ডেস্ক : কোয়ারেন্টিন শর্তের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলেন না মুশফিকুর রহিম ও লিটন দাস। তবে নিউজিল্যান্ড সিরিজে কোনও বাধা নেই তাদের। এই দুই ক্রিকেটারকে নিয়েই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। সৌম্য সরকার অবশ্য জায়গা ধরে রেখেছেন।

আগামী ১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামবে বাংলাদেশ দল। এই সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৯ সদস্যের দল ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকা মিঠুন বাদ পড়েছেন, আর মুশফিকুর-লিটনের সঙ্গে ফিরেছেন আমিনুল ইসলাম বিপ্লব।

বাবা-মায়ের করোনা আক্রান্তের খবরে জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে দেশে ফিরে আসেন মুশফিক। অস্ট্রেলিয়ার সিরিজ খেলতে চাইলেও তাদের দেওয়া কঠিন শর্তের মারপ্যাচে খেলা হয়নি। এক সিরিজ পরে দেশের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান ফিরলেন জাতীয় দলে। অন্যদিকে শ্বশুরের অসুস্থতায় অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছুটি নেওয়া লিটনও ফিরেছেন নিউজিল্যান্ড সিরিজে।

জিম্বাবুয়ে সিরিজ চলাকালীন বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে এসেছিলেন বিপ্লব। পরে খেলা হয়নি অস্ট্রেলিয়া সিরিজও। এই লেগ স্পিনারও ফিরেছেন।

অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকা একমাত্র ক্রিকেটার হিসেবে নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন মিঠুন। অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকলেও পাঁচ ম্যাচের কোনোটিতেই একাদশে সুযোগ হয়নি তার।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। মিরপুরে দুই দল একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছে। যেখানে শেষ হাসি হেসেছিল কিউইরা। শুক্রবার নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার আগেভাগে বাংলাদেশ পা রাখবেন। বাকিরা ঢাকায় আসবেন ২৪ আগস্ট।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান