নিউজিল্যান্ডে দলীয় অনুশীলনে সাকিবকে নিয়ে শঙ্কা

news-image

ক্রীড়া ডেস্ক : সিপিএলের অনাপত্তিপত্র থাকায় খেলেননি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজটি। ক্যারিবিয়ান লিগের তার দল ফাইনালে উঠতে পারেনি। তাই ধারণা করা হচ্ছিল নিউজিল্যান্ডেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু সে সম্ভাবনাও খুব কম। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে অনুশীলন করতে পারবেন কি না, তা নিয়েই রয়েছে সংশয়।

টিম অপারেশন্স ম্যানেজার ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করে বলতে পারেননি ঠিক কবে ক্রাইস্টচার্চে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। দলের ভেতরের খবর, আগামী ৫ বা ৬ অক্টোবর ক্রাইস্টচার্চ পৌঁছানোর কথা তার।

বুধবার (৫ অক্টোবর) সেখানে গেলে তবু একদিন দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ পাবেন সাকিব। কিন্তু পরদিন ক্রাইস্টচার্চ গেলে আর অনুশীলন করার সুযোগ থাকবে না। তখন সরাসরি ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে।

সাকিবের ট্র্যাক-রেকর্ড অবশ্য ভিন্ন। দলের সঙ্গে কোনো অনুশীলন না করে সরাসরি মাঠে নেমেও ব্যাট-বল হাতে আলো ছড়ানোর অনেক নজির রয়েছে সাকিবের। দল জিতিয়ে ম্যাচসেরার পুরষ্কার জেতারও নজির রয়েছে। এবারও যদি তেমন কিছু হয়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান