নিউজিল্যান্ডে তিমির সঙ্গে নৌকার সংঘর্ষে পাঁচজনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডে একটি তিমির সাথে সংঘর্ষের পর একটি নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল- জাজিরা।

নিউজিল্যান্ডের পাবলিক ব্রডকাস্টার আরএনজেড (রেডিও নিউজিল্যান্ড) শনিবার জানিয়েছে যে নৌকাটি দক্ষিণ দ্বীপ শহর কাইকোরার গুজ বে-এর কাছে এই ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে আরএনজেড রিপোর্ট করেছে, যখন জাহাজটি উল্টে যায় তখন জাহাজটিতে ১১ জন ছিলেন যাদের মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জরুরি পরিষেবা কর্মীরা পরে পাঁচটি মৃতদেহ উদ্ধার করেন।

পুলিশ বলেছে, একটি সংঘর্ষের পরে নৌকাটি উল্টে গেছে, তবে এটি কিসের সাথে সংঘর্ষ হয়েছে তা নিশ্চিত করতে পারেনি।

এদিকে কাইকোরার মেয়র ক্রেগ ম্যাকল দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে বলেছেন, দুর্ঘটনার সময় সাগর শান্ত ছিল এবং অনুমান করা হয়েছিল যে একটি তিমি নৌকার নিচ থেকে উঠে আসলে নৌকাটি উল্টে গেছে।

ম্যাকল আরও জানিয়েছেন, সেই সময়ে এই অঞ্চলে স্পাম তিমি এবং কিছু হাম্পব্যাক তিমিকে বিচরণ করতে দেখা যায়।

উল্লেখ্য, কাইকোরা একটি জনপ্রিয় তিমি দেখার গন্তব্য। পর্যটকরা তিমি, ডলফিন এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীকে কাছাকাছি দেখতে পারেন। পর্যটকদের কেন্দ্র করে এই এলাকার নৌকা ভ্রমণ বা হেলিকপ্টার যাত্রার জন্য বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার