নিউইয়র্ক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

news-image

অনলাইন ডেস্ক : অভিবাসীদের প্রবাহ বাড়ায় নানা সংকটের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে অ্যাডামস এ জরুরি অবস্থা ঘোষণা করেন।

গত এপ্রিলে রাজ্যের দক্ষিণাঞ্চল সীমান্ত থেকে ১৭ হাজারের বেশি অভিবাসী নিউইয়র্ক শহরে প্রবেশ করেছেন। কয়েক মাস ধরে রিপাবলিকার রাজ্য ট্রেক্সাস, অ্যারিজোনা এবং ফ্লোরিডা থেকে অভিবাসীদের ডেমোক্রেট এলাকায় পাঠানো হচ্ছে। এ ছাড়া অনেক অপ্রত্যাশীত লোক যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে ঢুকে নিউইয়র্ক চলে এসেছেন।

তিনি বলেন, সেপ্টেম্বর থেকে গড়ে পাঁচ থেকে ছয়টি বাস প্রতিদিন নিউইয়র্ক সিটিতে আসছে। পাঁচজনের একজন শহরের আশ্রয়কেন্দ্রে আশ্রয় চাচ্ছেন। যার ফলে আশ্রয়কেন্দ্রের অবস্থা নাজুক পর্যায়ে চলে গেছে।

তিনি আরও বলেন, অনেকে তাদের স্কুলে পড়ার উপযুক্ত ছেলে-মেয়েদের নিয়ে আসছেন। তাদের সবারই স্বাস্থ্যসেবা নেওয়া জরুরি। অভিবাসীদের এ প্রবাহের কারণে চলতি অর্থ বছরে নিউইয়র্কের ব্যয় হচ্ছে এক বিলিয়ন মার্কিন ডলার। এ ব্যয় মেটাতে ফেডারেল ও রাজ্যের সরকারকে সহায়তা করতে হবে।

মেয়র অ্যাডম বলেন, অভিবাসীদের অপ্রত্যাশীত আগমনে নিউইয়র্কবাসীরা ক্ষুব্ধ। আমিও ক্ষুব্ধ। আমরা তাদের জবাবদিহিতার আওতায় আনতে পারছি না। আমরা হাজার হাজার আশ্রয়প্রার্থীদের চাকরি দেওয়ার ব্যাপারে কোনো চুক্তিও করিনি।

তিনি বলেন, অভিবাসীর প্রবাহের কারণে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের অর্থ বরাদ্দ কমে যাচ্ছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু আমাদের সহায়তা করার ক্ষমতাও সংকীর্ণ হয়ে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান