নিউইয়র্কে লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজে বাঙালি ছাত্রছাত্রীদের বিজয়

news-image

ক্যাম্পাস প্রতিবেদক : প্রায় ২২ হাজার ছাত্রছাত্রীর লাগোর্ডিয়া কমিউনিটি কলেজে স্টুডেন্ট গভর্মেন্ট এসোসিয়েশন নির্বাচনে বিজয়ী ১২ জনের মধ্যে ৭ জনই বাঙালি। এছাড়াও স্টুডেন্ট ডিসিপ্লিনারি কমিটিতে আরো একজন বাঙালি নির্বাচিত হয়েছেন।
সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অন্তর্ভুক্ত এই কলেজটিতে স্প্রিং ২০১৫ নির্বাচনে দীর্ঘদিন নির্বাচনী প্রচারণাশেষে ১৮ মে থেকে ২১ মে ভোট গ্রহণের পর গত সোমবার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পরপরই উল্লাসে ফেটে পড়ে কলেজের বাঙালি ছাত্রছাত্রী এবং তাদের সমর্থকরা।
অনেকে বাঙালি ছাত্রছাত্রীদের এত বড় বিজয় দেখে রীতিমতো বিস্মিত হয়। নির্বাচনে বিজয়ীরা হলেন জয় চৌধুরী, আজাদ তালুকদার, শাকিব জিসান, নাজিম সিকদার, মোহাম্মদ উদ্দিন (সাব্বির), মেহরাজ মুন্না, শাকিল আহমেদ, সালমা রশিদ।
বিজয়ীরা জানিয়েছেন, দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন ক্লাবে নেতৃত্ব দানসহ ছাত্র-ছাত্রীদের একাডেমিক ক্ষেত্রে বিভিন্ন সহযোগিতা করে কলেজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। যার ফলে তারা সর্বোচ্চ ভোটে নির্বাচিত হন। তারা এই বিজয়কে পুরো বাংলাদেশের বিজয় বলে আখ্যায়িত করেছেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন যাতে ভবিষ্যতে তারা বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে পারেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার