নিউইয়র্কে চার মাসে সর্বোচ্চ করোনা সংক্রমণ, জনসন অ্যান্ড জনসন টিকা নিয়ে ঝামেলা

news-image

অনলাইন ডেস্ক : আমেরিকার নিউইয়র্ক শহরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে সেখানে প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষের কোভিড শনাক্ত হচ্ছে, যা চলতি বছরের জানুয়ারি থেকে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা।

নিউইয়র্ক সিটিতে গত সাত দিনে গড় শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। এমন পরিস্থিতিতে মেয়র এরিক অ্যাডামস আরও বেশি মানুষকে টিকা ও বুস্টার ডোজ নেওয়ার জন্য উৎসাহিত করছেন।

অন্যদিকে, একসময় মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম হাতিয়ার হিসেবে বিবেচিত জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যবহার সীমিত করে দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। তবে হোয়াইট হাউস কোভিড রেসপন্স কো-অর্ডিনেডর আশিষ ঝা বলেছেন, এ নিয়ে ভয়ের কিছু নেই। তিনি এখনও বিশ্বাস করেন জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন ভাল।
চলতি সপ্তাহের প্রথম দিকে নিউইয়র্ক শহরকে কোভিডের জন্য মধ্যম সতর্কতার স্তরে রাখা হয়েছে। এর চেয়ে বেশি ঝুঁকির সতকর্তা জারির অর্থ হবে ইনডোরেও টিকাগ্রহণ বাধ্যতামূলক করা হবে। সূত্র: সিবিএস নিউজ, সিএনএন

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার