‘না যা’ গানে দুরন্ত ক্যাটকে দেখে ‘কমলি’-র স্মৃতিতে বিভোর দর্শক!

news-image

বিনোদন ডেস্ক : সদ্য মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ জুটির আসন্ন ছবি ‘সূর্যবংশী’-র নতুন গান ‘না যা’। গানের একটি ঝলক সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বলিউডের খিলাড়ি কুমার। গানে অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফকে উদ্দাম নাচতে দেখা গেছে। নানা রংয়ের হেলিকপ্টার ঘেরা এয়ারবেজে গাড়ি থেকে বিদেশি মোটরবাইক সবকিছুর পিঠে চেপেই জমিয়ে রোম্যান্স করেছেন অক্কি এবং ক্যাট। সেসব দেখে অনুরাগীদের মন ভরলেও ভিডিওতে এক ঝলক ক্যাটরিনাকে দেখে মুহূর্তেই দর্শকদের বেশ বড় অংশের স্মৃতিতে চলকে উঠেছে ‘ধুম থ্রি’-র ‘কমলি’ গানের ‘ক্যাট’-এর সেই লাস্যময়ী অবতার।

‘না যা’ গানের ভিডিওতে কালো জামার সঙ্গে মানানসই কালো রংয়ের কার্গো প্যান্ট পরে লাস্যময়ী অথচ টাফ অবতারে হাজির হয়েছেন এই বলি-সুন্দরী। কাঁধ ছাপানো একঢাল খোলা চুলে ক্যাটরিনার আবেদনময়ী ভঙ্গি দর্শকদের মুহূর্তে ফিরিয়ে নিয়ে গেছে ‘ধুম থ্রি’ ছবির স্মৃতিতে। ওই ছবিতে ‘কমলি’ গানে লাস্যময়ী ক্যাটের ওরকম আবেদনময়ী ভঙ্গিতে দুরন্ত নাচ আজও দর্শকদের স্মৃতিতে দারুণভাবে উজ্জ্বল।

প্রসঙ্গত, কয়েক বছর আগে পাভ ধাড়িয়ার সুপারহিট ‘না যা’ গানটিকেই সুরকার তনিষ্ক বাগচী নতুন মোড়কে পেশ করেছেন ‘সূর্যবংশী’ ছবিতে। ইতিমধ্যেই দর্শক পছন্দ করেছে এই গান। সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানিয়েছেন সেই মত। তাঁদের কাছে আসল গানটি দারুণ হলেও নতুন ‘না যা’-ও কিন্তু জবরদস্ত।

অ্যাকশন ড্রামার এই ছবিতে অক্ষয়-ক্যাটরিনা ছাড়াও রয়েছেন অজয় দেবগন, রণবীর সিং। আগামী ৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। অনুরাগীদের দিওয়ালি স্পেশ্যাল গিফট হিসেবেই এই ছবি উপহার দিতে চলেছেন অক্ষয়-ক্যাটরিনা-রণবীররা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার