নায়ক হয়েও পার্শ্ব চরিত্রে অপূর্ব!

news-image

বিনোদন প্রতিবেদক : যেকোনো ক্ষেত্রেই কিছু মানুষ আছেন, যারা সত্যিকারের নায়ক হয়েও পরে থাকেন আলোচনার বাইরে বা পার্শ্ব চরিত্রে। শীর্ষ টিভি নায়ক জিয়াউল ফারুক অপূর্বর এবারের পরিস্থিতিটাও অনেকটা তাই।

সম্প্রতি তিনি শুটিং শেষ করেছেন সিএমভি’র ঈদ বিশেষ নাটক ‘প্রিয়জন’। খন্দকার মেহেদী হাসানের রচনায় যৌথভাবে এর চিত্রনাট্য তৈরি করেছেন মহিদুল মহিম ও সোহাইল রহমান। আর নাটকটি নির্মাণ করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় নির্মাতা মহিদুল মহিম।

নির্মাতা জানান, এবারের নাটকের গল্পটি বেশ আলাদা। যেখানে অপূর্ব এমন একটি চরিত্রে অভিনয় করেছেন, যা সমাজের প্রতিটি সেক্টরেই বিদ্যমান। অর্থাৎ প্রিয়জনের জন্য জীবন উৎসর্গ করেও পড়ে থাকেন অবহেলায়। এতে অপূর্বর বিপরীতে আছেন সাবিলা নূর।

এই গল্পে অপূর্বর নাম শুভ। পরিবারে বাবা, বড় ভাই ও ভাবী আছেন। শুভর চাকরি নেই, তাই পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে কটু কথা শুনতে হয় প্রায়শই। গল্পের নায়িকা তমা, মানে সাবিলা নূরের সঙ্গে অপূর্বর পরিচয় হয় ট্রেনে। মেডিকেলে পড়ছে। পরিচয়ের পর দুজনার প্রেম হতে সময় লাগে না। যদিও সেই সম্পর্ক টেনে নিতে অসংখ্য বাধার মুখে পড়তে হয় তাদের। ‘প্রিয়জন’ গল্পের শুরুটা এভাবে হলেও শেষটা অনেক জটিল। কারণ, নায়ক অপূর্ব নানা কারণেই পড়ে থাকেন পার্শ্ব চরিত্রে!

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, এবারের ঈদের বিশেষ চমক হিসেবে রোজার মধ্যেই ‘প্রিয়জন’ উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান