নাহিদ হত্যায় ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের সময় ডেলিভারিম্যান নাহিদ হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার এ তথ্য জানান।

গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের ইরফান, বাংলার ফয়সাল, ইতিহাসের জুনায়েদ এবং হিসাববিজ্ঞানের আব্দুল কাইয়ুম ও পলাশ।

ডিবি কর্মকর্তা হাফিজ জানান, গতকাল রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা নাহিদ হত্যার ঘটনায় অভিযুক্ত। তিনি বলেন, ‘আমরা নিউমার্কের ব্যবসায়ী-শ্রমিকদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে দুই ব্যক্তি নিহতের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার তদন্ত করছি।‘

১৮ এপ্রিল রাতে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। নিউমার্কেটের দুটি খাবারের দোকানের দুই কর্মীর বিতণ্ডা থেকে ওই ঘটনার সূত্রপাত। এর জেরে ১৯ এপ্রিল দিনভর রাজধানীর মিরপুর সড়কের নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে স্থানীয় বিভিন্ন দোকানমালিক-কর্মচারী ও হকারদের সংঘর্ষ হয়। সংঘর্ষে মারা যান দুজন। একজন কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদ হোসেন ও দোকানকর্মী মোহাম্মদ মোরসালিন।

নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় মোট পাঁচটি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা হয়েছে দুটি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার