নাসুম লাঞ্ছিত হওয়ার সত্যতা মেলেনি

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়ন করছেন এনায়েত হোসেন সিরাজের কমিটি। সঙ্গে কোচ চন্ডিকা হাথুরুসিংহে কর্তৃক ক্রিকেটার নাসুমের শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ খতিয়ে দেখছেন তারা।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে দিয়ে ৩ ডিসেম্বর তদন্ত শুরু হয়। কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ জানিয়েছেন, তদন্তের কাজ প্রায় শেষ। শুধু অধিনায়ক সাকিবের সাক্ষাৎকার বাকি। সেটা পেয়ে গেলে রিপোর্ট জমা দেবেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বকাপ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, অফিসিয়াল ও সাপোর্ট স্টাফদের সাক্ষাৎকার থেকে হাথুরুসিংহে কর্তৃক নাসুমের লাঞ্ছিত হওয়ার ঘটনার সত্যতা মেলেনি। বিশ্বকাপে দলের ব্যর্থতার পেছনে কোচ বা একক কোনো ক্রিকেটারের দোষও দেখছে না তারা।

এনায়েত হোসেন সিরাজের কমিটির দুই সদস্য মাহবুবুল আমান ও আকরাম খান। পদাধিকার বলে সিইও নিজামউদ্দিন চৌধুরী তদন্ত কমিটির সমন্বয়ক। তদন্তের জন্য বিগত ১০ দিনে সংশ্লিষ্ট প্রায় সবার সাক্ষাৎকার নিয়েছেন তারা। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও ছিলেন তালিকায়।

এই তদন্ত নিয়ে এনায়েত হোসেন সিরাজ বলেন, ‘খুব সিরিয়াস কিছু না। বিশ্বকাপে খারাপ ফলের কারণ এবং মিডিয়ায় প্রচার পাওয়া এক-দুটা ইস্যু খতিয়ে দেখা হলো। আশা করি, দু-এক দিনের মধ্যে বাকি প্রক্রিয়া সম্পন্ন হবে।’

জালাল ইউনুস, খালেদ মাহমুদ সুজন, ম্যানেজার রাবীদ ইমাম বা ক্রিকেটারদের কেউই তদন্ত কমিটিকে বলেননি কোচ নাসুমকে থাপ্পড় দিয়েছেন। তারা বলেছেন, কলকাতায় ম্যাচ দেখতে গিয়ে বিষয়টি শুনেছেন। টিম ডিরেক্টর সুজনও তার রিপোর্টে ঘটনার উল্লেখ করেননি।

তদন্ত কমিটির এক সদস্য বলেন, ‘এখনই বিষয়টি খোলাসা করতে পারছি না। তবে এটুকু বলতে পারি, আমরা অস্বাভাবিক কিছু পাইনি।’ এনায়েত হোসেন বলেন, ‘দলের সঙ্গে যারা ছিল, তারা যা দেখেছে এবং শুনেছে, সেগুলোই বলেছে। তাতে কোনো সমস্যা তো দেখি না।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান