নাসিরনগরে স্কুল ছাত্র খালেক হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

Manobbondon-2ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে স্কুল ছাত্র খালেক হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে ছাত্রছাত্রীরা। বুধবার বেলা ১ ঘটিকার সময় নাসিরনগর আশুতোষ পাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমন্বয়ে এক মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারক লিপি প্রদান করে তারা। মানববন্ধনকারীরা আশুতোষ পাইল উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র জে,এস সি পরীক্ষার্থী মোঃ আব্দুল খালেকের হত্যাকারীদের গ্রেফতার সহ ফাসির দাবী জানান। জানা গেছে নাসিরপুর মৌজার সে:মে: ৩১১ ও ৩৭৪ দাগের ভূমিতে পূর্ব পুরুষ সি.এস খতিয়ান মূলে মালিক দখলকার দাঁতমন্ডলের জনগণ। গত মাঠ জরিপেও তাদের নামে রেকর্ড হয়। কিন্তু ভূমি দস্যু নাসিরপুর গ্রামের আবু এমাদ, দুদর্ষ সন্ত্রাসী গোলাম আলী ও রেনু মিয়া গং দের নেতৃত্বে তাদের সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী নিয়ে  ২৩ নভেম্বর সকাল ১১ ঘটিকায় উক্ত হাওরে দাঁতমন্ডল গ্রামের নিরহ জনগনের উপর হামলা চালায়। সন্ত্রাসীদের এহেন কার্যক্রমে ভীতু হয়ে দাঁতমন্ডল গ্রামবাসী আত্মরক্ষার জন্য চর্তুরেিদক ছুটাছুটি করে আত্মগোপনের চেষ্ঠা করে। গ্রামের নতুন চকবাজার জজ সাহেবের বাড়ি সংলগ্ন আব্দুল খালেককে একা পেয়ে ভূমি দস্যু সন্ত্রাসী আবু এমাদের নির্দেশে গোলাম আলী গং রা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নৃশঃস ভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করে খালেককে। ওই ঘটনায় মোঃ ছুরু রহমান বাদী হয়ে ৮২ জনকে আসামী করে একটি হত্যা মামলা রুজু করে। হত্যাকারীরা প্রকাশ্যে দিবালোকে চলাফেরা করছে এবং বাদী পক্ষকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণ নাশের হুমকি দিচ্ছে। মানববন্ধন থেকে খালেকের সহপাঠী আল আমীন, জমসেদ,সবুজ সহ আরো অনেকেই হত্যাকারীদের অনতিবিলম্ভে গ্রেফতার,ন্যায় বিচার ও ফাঁসির দাবীতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার