নাসিরনগরে মুফতি আবদুল সোবাহানসহ মরহুমদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের কালিউতা গ্রামের কৃতি সন্তান ভূবন মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আবদুল সোবাহান(ফাজিলে দেওবন্দ), শায়খুল হাদিস মাওলানা আবুল কালাম,শিক্ষানুরাগী রুহুল আমিন মাষ্টার ও হাফেজ মাওলানা সালাহ উদ্দিনসহ এলাকার পরলোকগত সকল কবরবাসীর মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে কালিউতা ফকরে বাঙ্গাল(রহঃ) স্মৃতি সংসদের উদ্যোগে স্থানীয় কাসেম বাজার চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফকরে বাঙ্গাল স্মৃতি সংসদের সভাপতি মাওলানা আমীর আহমদের সভাপতিত্বে অর্থ সম্পাদক মাওলানা হাবীবুল্লাহ ফারুকীর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা মুফতি অলিউর রহমান হামিদী পীর সাহেব বরুণা।

বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোখলেছুর রহমান,মাওলানা শামছুদ্দিন আহমেদ,মাওলানা আবদুস ছাত্তার,মাওলানা সালমান আহমদসহ স্থানীয় অনেক ওলামায়ে কেরামগণ ।

আলোচনা সভা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি অলিউর রহমান হামিদী পীর সাহেব বরুণা। দোয়া মাহফিলে কাজী ওয়াহিদুল রহমান,ক্বারী মনিরুজ্জামান,মাওলানা মাহমুদুল হাসান,মাওলানা দেলোয়ার হোসাইন,মাওলানা শরীফ উদ্দিনসহ স্থানীয় অনেক ওলামায়ে কেরামগণ ও ফকরে বাঙ্গাল স্মৃতি সংসদের সদস্যরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

শরিকদের মান ভাঙাতে কাছে টানছে বিএনপি

ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি

কারাগারে নিরাপত্তা জোরদারে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ, মানতে হবে ৭ দফা নির্দেশনা

দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক

হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

পিএসসি ভবনে বসছে ১২০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ

‘কাজ নেই, অথচ ডাটপাটে ষোলোআনা!’

রয়্যাল এনফিল্ডে অপু বিশ্বাস, ভক্তরা বলছেন ‘আগুন’

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মরিশাসে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত