নাসিরনগরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : “বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগরে মাদক,জঙ্গী,বাল্যবিবাহ,যৌতুক,নারী নির্যাতন প্রতিরোধসহ সার্বিক আইনশৃংঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামে থানা পুলিশের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।

লাল হোসেন সর্দারের বাড়ির প্রাঙ্গণে বিট অফিসার সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলামের (পিপিএম) সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য লাল হোসেন সর্দার, মোঃ ফুল মিয়া, কিতাব আলী সর্দার, রেনু মিয়া সর্দার, সাবেক ইউপি সদস্য সাহেদ মিয়া, মাসুক মিয়া ও সাংবাদিক আকতার হোসেন হোসেন ভুইয়া প্রমূখ। সভায় গ্রামের বিচার সালিশ ব্যক্তিত্ব, সমাজকর্মী, জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

সভাপতি তারঁ বক্তব্যে বলেন, প্রতিদিনের বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের জনগনের উপস্থিতির মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এলাকার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। এলাকায় কোন অপ্রীতিকর কোন কিছু উপলদ্ধি করলে সাথে সাথে পুলিশের সরকারি ফোন নাম্বারে জানানোর জন্য পরামর্শ দেন। এতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্ঠি হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান