নাসিরনগরে প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: উপজেলার হরিপুর ইউনিয়নের ৬নং (নরহা) ওয়ার্ডের সদস্য (মেম্বার) ছডু মিয়া প্রতিবন্ধী মাহফুজ মিয়াকে দেয়া প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। মাহফুজ মিয়া নরহা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। প্রতিকার চেয়ে আজ বুধবার(১২ সেপ্টেম্বর) প্রতিবন্ধী মাহফুজ মিয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। অভিযোগ থেকে জানা যায়,নরহা গ্রামের মাহফুজ মিয়া গত ১০ সেপ্টেম্বর হরিণবেড় সোনালী ব্যাংক শাখা তার ব্যাংক হিসাব নং-১৪১০০০১০০৬০০২ থেকে ৮ হাজার ৪’শ টাকা প্রতিবন্ধী ভাতা উত্তোলন করে বাড়ি যাওয়ার সময় পার্থ সাহার চা-ষ্টলে ডেকে নেয়।সেখানে ছডু মিয়া মেম্বার প্রতিবন্ধী ভাতার ব্যবস্থার খরচ দেখিয়ে প্রতিবন্ধী মাহফুজ মিয়ার কাছ থেকে ৭ হাজার টাকা জোর করে রেখে দেন এবং এই বলে হুমকি দেন যে এবিষয়ে কাউকে কিছু বললে তার প্রতিবন্ধী ভাতা কেটে দেয়া হবে।
এদিকে অভিযুক্ত ছডু মিয়া মেম্বার বলেন, আমি তার কাছ থেকে কোনো টাকা নেয়নি। সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার্ট।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাউসদ পারভেজ মজুমদার জানান, ঘটনা যদি সত্যি হয় তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার