নাসিরনগরে দিন-দুপুরে নৌকায় ডাকাতি

dakat=======অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের রতনপুর এলাকায় নৌকায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।ডাকাতরা নগদ টাকাসহ প্রায় পাচঁ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়। ডাকাতদের হামলায় তিনজন আহত হয়েছে। তবে ডাকাতির ঘটনায় মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল নয়টার দিকে নাসিরনগরের চাতলপাড় থেকে সরাইলে ধরন্তী ঘাটে যাওয়ার সময় রতনপুর এলাকায় ডাংগি বিলে একটি ইঞ্জিন চালিত নৌকায় হানা দেয় ডাকাতরা। অন্য একটি নৌকায় করে আসা ১০-১৫ জনের ডাকাতদল যাত্রীদের কাছ থেকে নগদ টাকাসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের হামলায় জুম্মন আলী(৬০) মাহমুদ মিয়া (৪৫) ও রশিদ মিয়া(৩৮)নামে তিনজন আহত হন।

ডাকাতির সংবাদ পেয়ে চাতলপাড় ফাড়িঁর পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার