নাসিরনগরে তাহমিনা হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

searchব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের কল্লরপাড় গোরস্থানের পাশে সরিষা খেত থেকে ৭ বছরের মেয়ে শিশু তাহমিনার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে জড়িত উকিল মুন্সীর ছেলে দ্বীন ইসলাম(৩৬), নাদির হোসেন(৩৫) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। মূল আসামী করিম(৬৫) পলাতক রয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মলয়ন্দ্রে নাথ রায় জানান মামলার রহস্য উদঘাটনে আসামীদের ব্যাপক জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে জানতে চাইলে মামলার তদন্তের স্বার্থে প্রকাশ করতে অনিচ্ছুক পুলিশ।  জানা গেছে  পূর্বভাগ গ্রামের জুর আলী মিয়ার মেয়ে তাহমিনা (৭)পূর্বভাগ এফ আই ভিডিপি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় গ্রামবাসী গোরস্থানের পাশে সরিষা ক্ষেতে মশারী দিয়ে হাতমুখ বাধা অবস্থায় তাহমিনার লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে প্রেরণ করে পুলিশ। এ বিষয়ের তাহমিনার পিতা জুর আলী মিয়া বাদীর হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা রুজু করে। 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার