নাসিরনগরে গৃহবধুকে গণধর্ষণ

dorshonজেলার নাসিরনগরে এক গৃহবধু স্বামীর সামনে গণধর্ষণের শিকার হয়েছেন। শনিবার রাত সারে আটটায় উপজেলা সদরে গোলাম দস্তগীরে বাড়িত এই ঘটনা ঘটে।উপজেলার বুড়িশ্বর গ্রামের রিক্সা চালক শাকিল মিয়া প্রায় ২৬ দিন পুর্বে উপজেলা সদরের গোলাম দস্তগরের বাড়িতে ঘর ভাড়া নিয়ে স্বামী ও স্ত্রী বসবাস করত ।ধর্ষিতা গৃহবধু ওই এলাকার রিক্সাচালক শিকল মিয়ার স্ত্রী।
জানা যায়,স্বামীকে ভাত খাওয়ানোর জন্য শিকল মিয়ার স্ত্রী রাতে টিওবওয়েলে গেলে আগে থেকেই উৎ পেতে থাকা ধর্ষকরা তাকে ধরে ফেলে।পরে ওই মহিলাকে তার নিজের ঘরে নিয়ে স্বামী ও ধর্ষিতাকে হাত,পা ও মুখ বেধে ফেলে।পরে শিকল মিয়ার সামনেই তার স্ত্রীকে ৬/৭ জন মিলে পালাক্রমে প্রায় ২ ঘন্টা যাবৎ ধর্ষণ করা হয়।
পরে ধর্ষিতাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এবিষয়ে রবিবারে থানায় মামলা হয়েছে।মামলার এজাহার থেকে ধর্ষকদের পরিচয় পাওয়া যায়,তারা হল- নাসিরনগর উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের ভাতিজা অরুন দেবের ছেলে দীপ্ত দেব(২০), তার সহযোগী মঞ্জু মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া(২০), অমর দেবের ছেলে সজীব দেব(২১), ইউনুছ আলীর ছেলে মোঃ বোরহান উদ্দিন(২২), মৃত মুক্ত হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন(২৪)।এছাড়াও আরো বেনামি ৩ জনকে আসামী করা হয়েছে।
ঘটনার পর আসামীরা পলাতক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের ঘটনার সত্যতা শিকার করেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার