নাসিরনগরে গরীব ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরন

Nasirnagar (S)Pictureআকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ “আমাদের সমাজ আমরাই গড়ি,সুস্থ্য সমাজ বিনিমার্ণ করি” এই শ্লোগানকে সামনে রেখে নাসিরনগর নূরপুর বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার দুঃস্থ ও অসহায়দের মধ্যে বস্ত্র বিতরন অনুষ্ঠান আজ সোমবার নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে পরিষদের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে মোর্শেদ জাহিদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন,সমাজ সেবক হুমায়ুন রেজা চৌধুরী,এম এ কাসেম, আক্তার হোসেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সফিউদ্দিন মিতুল,নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বসির আল হেলাল, প্রভাষক মাঈনুদ্দিন ভুইয়া শান্তু, প্রভাষক ছোয়াব আহমেদ,প্রভাষক নবী হোসেন ইমন,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা উদ্যোক্তা রাশিদুল হাসান,প্রস্তুতি কমিটির আহবায়ক দেলোয়ার হোসেন,যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন রোমান, সামছুল হক রানা প্রমূখ । অনুষ্ঠানে ৮০ জন মহিলা ও পুরুষ অসহায় ও দুঃস্থদের মধ্যে শাড়ি ও লূঙ্গী বিতরন করা হয়। পরে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন ভুইয়া। এতে বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টাসহ কমিটির সদসবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার