নাসিরনগরে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর  : ঐতিহ্যবাহী নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা,বার্ষিক মিলাদ মাহফিল ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম ভুইয়া ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন  বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,রফিকুল ইসলাম,হাফেজ তাওহীদ ভুইয়া প্রমূখ। পরে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হেড মাওলানা শায়েখ শাহ সাইদুর রহমান।

এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী,অভিভাবকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার