নাশকতা রোধে জনসচেতনতা বাড়াতে পুলিশের মাইকিং

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের চলমান অবরোধে বাসে অগ্নিসংযোগ রোধ করতে মাইকিং করে জনসাধারণকে সচেতন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকার গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে পুলিশের এমন উদ্যোগ দেখা গেছে।

বুধবার (২২ নভেম্বর) রাজধানীর নিউমার্কেট থানার কাঁটাবন, বাটা সিগন্যাল, সায়েন্স ল্যাবরেটরি মোড় ও পুলিশ বক্সে মাইক থেকে সাধারণ মানুষকে উদ্দেশ্য করে এমন কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।

এতে বাসের পার্শ্ববর্তী যাত্রীদের গতিবিধি লক্ষ্য রাখতে, সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে ড্রাইভারকে অবহিত করতে এবং আগুন দেওয়ার চেষ্টায় লিপ্ত ব্যক্তিকে ধরিয়ে দিতে বলা হচ্ছে। এ সময় বাসের চালক ও যাত্রী উভয়ের জন্যই আলাদা নির্দেশনার ঘোষণা দিতে দেখা যায়। বাসে থাকা অবস্থায় যতদূর সম্ভব জানালা বন্ধ রাখার বিষয়ে সচেতন করা হয়।

একইসঙ্গে অগ্নিসংযোগকারী, সংযোগের চেষ্টায় লিপ্ত অথবা অগ্নিসংযোগের জন্য দাহ্য পদার্থ বহনকারী ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ২০ হাজার টাকা পুরস্কারের ব্যবস্থা রয়েছে বলেও ঘোষণা দেওয়া হয়।

মাইকিংয়ে বাসের চালক, সুপারভাইজার এবং হেলপারদের সতর্ক করতে চারটি বিষয়ে খেয়াল রাখার জন্য বলা হয়। সেগুলো হলো- গাড়ী চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা, গাড়ির পেছনের দিকে লক্ষ্য রাখা, সম্ভব হলে নিজস্ব লোক বসিয়ে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা, যাত্রীদেরকে মৌখিকভাবে সতর্ক করা এবং স্টপেজ থেকে বাস ছাড়ার আগে যাত্রীদের ছবি তুলে নিজ দায়িত্ব রাখা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান