নারী নাকি পুরুষ, কার মাথা বেশি গরম থাকে জানালো গবেষণা

news-image

লাইফস্টাইল ডেস্ক : বিভিন্ন পরিস্থিতিতে পড়ে অনেকেরই মাথা গরম হয়ে যায়, তা হোক সে নারী বা পুরুষ। আবার অনেকেই হুট করেই সব বিষয়েই মাথা করে বসেন! তবে এদিক দিয়ে নারী নাকি পুরুষ কারা এগিয়ে সে বিষয়ে যুক্তিতর্ক অনেক আছে। তবে এ বিষয়ে বিজ্ঞান কী বলছে?

কেমব্রিজের মলিকিউলার বায়োলজির একদল গবেষক এ বিষয়ে একটি গবেষণা চালান। গবেষণার তথ্য অনুসারে, পুরুষদের তুলনায় নারীদের মস্তিষ্কের উষ্ণতা কিছুটা বেশি।

ব্রেইন জার্নালে প্রকাশিত এই গবেষণা ২০-৪০ বছর বয়সী ৪০ জন নারী-পুরুষের উপর করা হয়। এডিনবার্গের রয়্যাল ইনফার্মারিতে একদিন সকাল, বিকেল ও সন্ধ্যায় গবেষণায় অংশ নেওয়া নারী-পুরুষের ব্রেইন স্ক্যান করা হয়।

গবেষকরা নানা পরীক্ষা-নীরিক্ষা করে দেখেন, পুরুষের তুলনায় গড়ে প্রায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম থাকে নারীর মস্তিষ্ক।

সব মিলিয়ে মানুষের মস্তিষ্কের ভেতরের অংশের উষ্ণতা সর্বোচ্চ ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে দাবি গবেষকদের। তবে ঠিক কী কারণে এমন হয় তা নিয়ে নিশ্চিত নন গবেষকরা।

কেমব্রিজ ইউনিভার্সিটির গ্রুপ লিডার ডা. জন ও’নিল বলেছেন, ‘এই গবেষণার সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হলো, জ্বর হলে শরীর যতটা উত্তপ্ত হয় ঠিক এর কাছাকাছি পৌঁছে যেতে পারে সুস্থ মানুষের মস্তিষ্ক। বিষয়টি সত্যিই বিস্ময়কর।’

গবেষকরা আরও জানান, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্কের শিতলতা হ্রাস পায়। গবেষকদের ধারণা, নারীদের মস্কিষ্ক কিছুটা উষ্ণ থাকার কারণ হয়তো ঋতুস্রাবের সঙ্গে সম্পর্কযুক্ত।

তবে পুরো বিষয়টির সঙ্গে মেজাজ গরম করা না করার কোনো যোগ আছে কি না, সে বিষয়ে কিছু জানাননি গবেষকরা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান