নারী ক্রিকেটারকে হেনস্তা, পাকিস্তানে কোচ বরখাস্ত

news-image

স্পোর্টস ডেস্ক : দলে সুযোগ পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে এক নারী ক্রিকেটারকে যৌন হেনস্তা করেছেন কোচ। পাকিস্তানের সাবেক পেসার ও জাতীয় পর্যায়ের কোচ নাদিম ইকবালের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।

তাকে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খবর ইএসপিএন ক্রিকইনফোর।

পিসিবির এক কর্মকর্তা এ খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নাদিম ইকবালের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো প্রমাণিত হয়। তার অপরাধের তদন্ত করার দায়িত্ব নিয়েছে পুলিশ। দেশের আইনেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে নাদিমের বিরুদ্ধে। বিষয়টি এখন আর বোর্ডের হাতে নেই। কোনো অপরাধের তদন্ত করার এখতিয়ার পিসিবির নেই। তবে আমরা এখন দেখছি আমাদের সঙ্গে থাকা চুক্তির কোনো শর্ত নাদিম ভেঙেছেন কিনা।’

কোচ নাদিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন সেই নারী ক্রিকেটার।

এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘জাতীয় দলে সুযোগ করে দেওয়া ও বোর্ডে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে সে (নাদিম) আমার ঘনিষ্ঠ হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে তার বন্ধুদের নিয়ে আমাকে যৌন নির্যাতন করে। এর ভিডিও বানিয়ে রেখে আমাকে ব্ল্যাকমেইলও করেছে।’

ক্যারিয়ারের শুরুতে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেন নাদিম। ওই সময় তাকে ওয়াকার ইউনিসের চেয়েও বেশি প্রতিভাবান ধরা হতো। নতুন বলে দারুণ সুইং পেতেন তিনি। ব্যাটারকে পরাস্ত করতে পারতেন। কিন্তু নিজের প্রতিভাকে আর বিকশিত করতে পারেননি এ পেসার। পাকিস্তানের জার্সি গায়ে কখনো খেলা হয়নি ৫০ বছর বয়সি এ কোচের। ঘরোয়া ক্রিকেটে ৮০টি প্রথম শ্রেণি ও ৪৯টি লিস্ট এ ম্যাচ খেলেছেন নাদিম।

২০০৪ সালে শেষ পেশাগত ক্রিকেট ম্যাচ খেলেন তিনি।নাদিম ইকবাল দক্ষিণ পাঞ্জাব অঞ্চলের কোচ ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান