নারীর সঙ্গে ইয়াবা খাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে নারীসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকারের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।গতকাল সোমবার রাত থেকে মাদক সেবনের ছবি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকার একটি কক্ষে খাটের ওপর বসে খোলামেলা পোশাকে এক নারীকে সঙ্গে নিয়ে ইয়াবা সেবন করছেন। এ সময় তারা পৃথক দুটি পাইপের মাথায় নেশা জাতীয় দ্রব্য লাগিয়ে সেবনে মত্ত রয়েছেন।

এ বিষয় অভিযুক্ত বাবুল সরকারকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার কার্যালয়ে গিয়ে রুম তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। অফিসের অন্য কর্মচারীরাও এ বিষয়ে কিছু বলতে রাজী হননি। তিনি কোথায় আছেন সঠিকভাবে তা কেউ বলতে পারছেন না।

ভাইরাল হওয়া ছবি নিয়ে পিরোজপুরের সুশীল সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ ছাত্র ও নারী শিক্ষার্থীরা বলেন, অদ্ভূত আমলাতান্ত্রিক উটের কবলে বাংলাদেশ।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি শাহরিয়ার আমীন সাগর বলেছেন, ‘এ যেন পুরো বাংলাদশেরই আমলাতান্ত্রিক দুর্বৃত্তের এক খণ্ড বিভৎস্য চিত্র।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি