‘নারীবিদ্বেষী’ পোস্ট: তানজিমের দুঃখ প্রকাশ, সতর্ক করল বিসিবি

news-image

অনলাইন ডেস্ক : ক’দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিব। এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে অভিষেক হয় তার। অভিষেকেই ব্যাটে-বলে আলো ছড়ান তিনি। তবে তার এই পারফরম্যান্স ঢাকা পড়ে যায় অন্য কারণে।

কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্বে কিছু বিদ্বেষমূলক পোস্ট করেছিলেন তানজিম। সেগুলোই সামনে চলে আসে এবং সমালোচনার ঝড় বইতে থাকে। এই ইস্যুতে তানজিমের সঙ্গে মঙ্গলবার কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ সময় এসব পোস্ট যে তারই দেয়া, সেটা স্বীকার করে নিয়েছেন তানজিম। তবে তিনি নারীবিদ্বেষী নন বলে জানিয়েছেন বিসিবিকে। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, এই ক্রিকেটারকে আপাতত সতর্ক করেছেন তারা।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে, ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও যোগাযোগ করা হয়েছে এই ব্যাপারে। তাকে আমরা এই ব্যাপারটা অবগত করেছিলাম। তার বক্তব্য হচ্ছে কাউকে আঘাত করার উদ্দেশে পোস্ট দেয়নি, সে যে পোস্ট দিয়েছে সে মনে করে নিজের থেকে দিয়েছে। কিন্তু উদ্দেশ করে পোস্ট দেওয়া হয়নি। এটা দিয়ে কারো মনে আঘাত লাগলে সে সে জন্য দুঃখিত।’

জালাল ইউসুন আরও বলেন, ‘নারীর ব্যাপারে যে পোস্ট ছিল, সে বলেছে এটার দায় দায়িত্ব নিচ্ছি, আসলে আমি নারী বিদ্বেষী নই। সে বলেছে তার মা নারী, আমি নারী বিদ্বেষী হতে পারি না।’

বিদ্বেষমূলক মন্তব্যের ব্যাপারে আইসিসির কড়া নীতিমালা রয়েছে। ইংল্যান্ডের পেসার ওলি রবিনসন কিশোর বয়েসে দেওয়া পোস্টের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। এ বিষয়টি মনে করিয়ে দিলে জালাল ইউনুস বলেন, ‘যে পোস্ট দিয়েছে তাকে আমরা সতর্ক করেছি, যাতে আগামীতে এই ধরনের কোন পোস্ট না দেয়। সে বলছে অবশ্যই সে এই ধরনের পোস্ট থেকে বিরত থাকবে।’

তানজিম আপত্তিকর পোস্টগুলো মুছে দেওয়ার কথা জানিয়েছেন বিসিবিকে। তবে বিসিবি তাকে পর্যবেক্ষণে রাখবে বলে জানিয়েছেন জালাল ইউনুস।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার