নারীদের ড্রাইভিং লাইসেন্স দেবে না তালেবান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবান সরকার নারীদের আরও একটি অধিকার হরণ করল। শিক্ষা, চাকরির পর নারীদের গাড়ি চালাতেও দেবে না তালেবান সরকার। ইতোমধ্যে নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া বন্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজধানী কাবুলসহ বেশ কিছু শহরে নিয়মটি কার্যকরও হয়ে গেছে। খবর হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়েছে, এ ব্যাপারে কোনো লিখিত নির্দেশনা জারি করেনি তালেবান সরকার। কিন্তু দেশটির একাধিক সংবাদমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ হয়েছে।

ভারতের এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস বলছে, যেসব নারী গাড়ি চালানোর লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন, তাদের লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তালেবান। তালেবানরা গত বছর আগস্ট মাসে আফগানিস্তানের ক্ষমতা দখল করে। সেই সময় নারী অধিকার নিয়ে নানা প্রতিশ্রুতি দিলেও দিন যত গড়িয়েছে, নারীদের ব্যাপারে তারা ততই কঠোর হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী সরকারে নারী প্রতিনিধি থাকার কথা থাকলেও তা পূরণ হয়নি। কর্মক্ষেত্রে নারীদের অধিকার সংকুচিত করা হয়েছে। নারী শিক্ষায় নেমে এসেছে খড়্্গ। মেয়েদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। যদিও দোহাই হিসেবে বলা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক নেই। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার অভিযোগ, তালেবান ক্ষমতাগ্রহণের পর থেকে আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ বিপর্যয় ঘটেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান