নারিকেল দুধে মুরগির মাংস

news-image

লাইফস্টাইল ডেস্ক: সেহরিতে একটু স্বাদ বদল ভালোই লাগে। প্রচলিত দেশী স্টাইলের মুরগি তো আমরা সবাইই খাই। আজ মুরগির একটি ভিন্ন এবং মজাদার রেসিপি জেনে নেবো আমরা। নারিকেলের দুধ দিয়ে মুরগি মাংস রান্না হলে সেটা সাধারণত ভুনাই করা হয়। আজ রইলো একদম অল্প মশলায় নারিকেল দুধ দিয়ে মুরগির রেসিপি। খেতে অনন্য আর রাঁধতেও সোজা।

রান্নায় যা লাগবে:
মুরগি- ১ কেজি, তেল- ১/২ কাপ, পেঁয়াজ বাটা- ১/২ কাপ, কাঁচা মরিচ কুচি – ৪/৫ টি, আদা বাটা- ১ চা চামচ, রসুন বাটা- ১ চা চামচ, জিরা বাটা- ১ চা চামচ, এলাচ- ৩/৪ টি, দারচিনি- ৩/৪ টি, নারিকেলের দুধ- ১ কাপ, গোলমরিচ গুঁড়ো- ১/২ চা চামচ, শুকনা মরিচ গুঁড়ো- ১ চা চামচ।

যেভাবে রান্না করবেন
প্রথমে মাংসের টুকরোগুলো লবণ মাখিয়ে হালকা সোনালি করে ভেজে নিন। তারপর কড়াইতে তেল গরম করে দারচিনি ও এলাচের ফোঁড়ন দিতে হবে। তারপর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিন। তার মধ্যে একে একে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে অল্প পানি দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে নারিকেলের দুধ দিয়ে ভালো করে নেড়ে ভাজা মাংস দিয়ে, সামান্য পানি দিয়ে অল্প আাঁচে রেখে দিতে হবে। গ্রেভি ফুটে একটু ঘন হয়ে এলে সামান্য নেড়ে নামিয়ে নিতে হবে। এরপর সাজিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার