নারায়ণগঞ্জে দুই প্রার্থীর ভোট সমান, কাল লটারি

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ড সদস্য পদে সমান ভোট পেয়েছেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী। তাদের উভয়েই ১৫টি করে ভোট পেয়েছে। এদের মধ্যে একজন হলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান। যার নির্বাচনী প্রতীক হচ্ছে ঘুড়ি। অন্যজন হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম। তার নির্বাচনী প্রতীক বৈদ্যুতিক পাখা।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। সমান ভোট হওয়ায় মঙ্গলবার (১৮ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লটারি হবে। ১ নম্বর ওয়ার্ড সদস্য পদে অপর প্রার্থী হাজী আলাউদ্দিন পেয়েছেন তিন ভোট। আর সায়েম রেজা পেয়েছেন এক ভোট। আর বাতিল হয়েছে একটি ভোট।

এছাড়া জেলা পরিষদের নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড সদস্য পদে সিলিং ফ্যান প্রতীকে ৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন বন্দর ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুম আহমেদ। তার বিপরীতে সাবেক সদস্য জাহাঙ্গীর আলম তালা প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট। আর ৩ নম্বর ওয়ার্ড সদস্য পদে জাতীয় পার্টি সমর্থিত তালা প্রতীকে ৮৩ ভোট পেয়ে আবু নাঈম ইকবাল জয়ী হয়েছেন। তার বিপরীতে হাতি প্রতীকে মোস্তাফিজুর রহমান মাসুম পেয়েছেন ৪৯ ভোট। তাছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে বই প্রতীকে ১২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাদিয়া আফরিন এবং দোয়াত কলম প্রতীকে ১৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন শাহিদা মোশারফ।

জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ইভিএমের মাধ্যমে এই ভোট গ্রহণ হয়েছে।

এবার নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দনশীল আগেই নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার