নারকেল নাড়ু তৈরির সহজ রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : নারকেলের নাড়ু খেতে কে না পছন্দ করে! ছোট-থেকে বড় সবাই নারকেলের নাড়ু খেলেই খুশি হয়ে যান। পূজা-পার্বন এলে নারকেলের নাড়ুর কদর অনেক বেড়ে যায়।

আর কিছুদিন পরেই আসছে দুর্গা পূজা। এসময় নারকেলের নাড়ুর চাহিদা বেড়ে যায়। অনেকেই এই নাড়ু তৈরি করতে গিয়ে ঝামেলায় পড়েন।

চাইলে ঘরে বসেই পারফেক্ট নারকেল নাড়ু খুব সহজেই তৈরি করে নিতে পারেন। ঠিকমতো নাড়ু তৈরির জন্য দরকার সঠিক রেসেপি। জেনে নিন তেমনই সহজ এক রেসিপি-

উপকরণ

১. নারকেল ২টি
২. ঘন দুধ ১ কাপ
৩. এলাচ গুঁড়ো ১ চা চামচ
৪. চিনি ৫০০ গ্রাম
৫. দারুচিনি ২-৩ টুকরো
৬. ঘি ২ টেবিল চামচ

পদ্ধতি

প্রথমে প্যানে ঘি গরম করে নিন। এবার এতে নারকেল কোড়ানো, চিনি ও দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

ভালো করে সবগুলো উপকরণ মেশানো হলে এতে দারুচিনির টুকরো ও এলাচ গুঁড়াও মিশিয়ে নিন। আঁচ হালকা রেখে অনবরত নাড়ুন।

খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন প্যানে মিশ্রণটি লেগে না যায়। বেশ কিছুক্ষণ নাড়লে মিশ্রণটি ভাজা ভাজা হয়ে আসবে।

একটু আঁঠাভাব আসলেই চুলার আঁচ বন্ধ করে প্যান থেকে নামিয়ে নিন। দারুচিনির টুকরোগুলো বেছে সরিয়ে দিন।

এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে মিশ্রণটিকে ছোট ছোট নাড়ুর আকার দিন। ব্যাস তৈরি হয়ে গেল নারকেল নাড়ু। কাচের বয়ামে রেখে বেশ কিছুদিন খেতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান