নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

news-image

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নয় বছর বয়সী নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই সুমন হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার দক্ষিণ বহরী গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার সুমন পেশায় অটোরিকশাচালক। তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সমেশপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সুজাত আলীর ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রী ও দুই সন্তান নিয়ে গত সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সুমন। মঙ্গলবার বিকেলে পারিবারিক কাজে ঘরের বাইরে যায় তার শাশুড়ি। এ সময় ঘরে কেউ নেই ভেবে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণ করেন সুমন। এদিকে ঘটনাটি দেখতে পেয়ে কৌশলে অপকর্মের ভিডিও করে রাখেন সুমনের স্ত্রী। বিষয়টি তিনি পরিবারকেও জানান। মানসম্মানের ভয়ে প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও পরে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে মামলা করা হয়।

ভুক্তভোগীর মা বলেন, ‘ছয় বছর আগে সুমন আমার বড় মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিয়ে করে। স্ত্রী থাকা সত্ত্বেও সে পরনারীতে আসক্ত। এ নিয়ে তাদের সংসারে কলহ লেগেই আছে। এখন সে নাবালিকা মেয়ের ইজ্জত নষ্ট করেছে। এতে ছোট মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে।’

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ‘চাঁদপুর জেনারেল হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা হয়েছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে গতকাল রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। গতকাল রাতেই অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার