নাবালিকাকে দিয়ে জোর করে দেহ ব্যবসার দায়ে মা গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : বড় মেয়ে তো ভালোই রোজগার করছে। তাই বড় মেয়ের দেখানো পথেই ছোট মেয়েকে ‘কাজে’ নামাতে চেয়েছিলেন মা। আর এতেই পুলিশের হাতে ধরা পড়ে আপাতত কারাগারে দিন কাটাতে হচ্ছে ওই মাকে। জানা যায়, ভারতের মুম্বাইতে নাবালিকা মেয়েকে জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ ওই মাকে গ্রেফতার করেছে পুলিশ।

এবেলা’র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলার দুই মেয়ে। তার স্বামী ঠিকা শ্রমিকের কাজ করেন। কয়েক দিন আগেই গরিব এই পরিবারটি রাজস্থান থেকে মুম্বাইতে আসে। মুম্বাইতে আসার পরেই ওই মহিলার বড় মেয়ে একটি বারে কাজ করতে শুরু করে দেন। তারপরে সেখান থেকে দেহব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। প্রতিদিন প্রায় ১০ হাজার টাকা রোজগার করতেন ওই মহিলার বড় মেয়ে। এই দেখে নিজের ছোট মেয়েকেও সেই কাজে নামাতে তার উপরে চাপ দিতে থাকেন ওই মহিলা। দালাল মারফত নিজের নাবালিকা মেয়েকে দেহব্যবসার নামার কথা জানান ওই মহিলা। কিন্তু সোর্স মারফত সেই খবর আগে ভাগেই পেয়ে যায় পুলিশ। ইতিমধ্যে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। কী করে টাকার জন্য নিজের মেয়েকে কোন মা এমন পথে নামাতে পারে তা ভেবেই অবাক আমজনতা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার