নাফ নদী থেকে আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত আটক

news-image

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ডাকাতদলের ৬ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বি এন আব্দুর রহমান।

তিনি জানান, গতকাল সোমবার শাহপরী দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি অস্ত্রধারী ডাকাতদল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত ১টায় কোস্টগার্ড নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের বোট নিয়ে নাফ নদীর মোহনা হতে টেকনাফের দিকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্টগার্ডের সদস্যরা ডাকাত দলকে ধাওয়া করলে ডাকাতরা রঙ্গিখালীর খড়ের দ্বীপের বনে লুকিয়ে যায়।পরে কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও সেন্টমার্টিনের আভিযানিক দল ডাকাত দলের মূল আস্তানা ঘেরাও করে ৬ জন সশস্ত্র ডাকাত সদস্যকে আটক করে।

আটকরা হলেন- উখিয়া ঠ্যাংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো.ইব্রাহিম(২৩), মো.আরিফ (৩৩), মো.মাহমুদুর রহমান(১৮), উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো.আমিন (৩৩), মো.কানিজ (২৪), উখিয়া বালুখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো.নবী হোসেন (২৮)।

ডাকাত সদস্যদের দেওয়া তথ্যমতে, খড়ের দ্বীপের বনের মধ্যে চিরুনি অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ২টি, একনলা বন্দুক ৩টি, এলজি ২টি, শর্টগান ১টি, দেশি পিস্তল ৬টি, ম্যাগাজিন ৪টি, তাজা গোলা ৪৫০ রাউন্ড, ফাঁকা গোলা ৩৬ রাউন্ড, রামদা ৪টি, ২০ হাজার পিস ইয়াবা, বিদেশি মদ ২১ বোতল, বিয়ার ৫৫১ ক্যান, ডাকাতি কাজে ব্যবহৃত পোশাক ৭ সেট, হ্যান্ডকাফ ১টি, ল্যান্ড ফোন ১টি, বাটন মোবাইল ৪টি জব্দ করে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার