নাটক ছাড়া প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

news-image

বিনোদন প্রতিবেদক : বেশ কিছুদিন ধরেই শোবিজে গুঞ্জন উঠেছে নাটককে বিদায় জানাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর ইতিমধ্যেই নাটকের কাজ কমিয়ে দিয়েছেন তিনি। তার লক্ষ্য বড় পর্দা আর ওটিটি প্ল্যাটফর্ম। আসলেই কী তাই?

এর উত্তর দিয়েছেন মেহজাবীন নিজেই। গতকাল রোববার রাতে রাজধানীর এসকেএস টাওয়ারে ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’র এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমি নাটকের মানুষ আর নাটকের সঙ্গেই থাকতে চাই। এই মাধ্যম ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না।’

তিনি আরও বলেন, ‘তবে এটা বাস্তব, আগের থেকে কাজের সংখ্যা অনেক কমিয়ে দিয়েছি। এর কারণ এখন অনেক বেছে বেছে কাজ করছি। মনের মতো স্ক্রিপ্ট পেলে অবশ্যই নাটক করব। আর এই ভালোবাসা দিবসে একটা মাত্রই কাজ করা হয়েছে। সেটি হলো “দ্য সাইলেন্স”। এটাই দেখবেন একমাস। আশা করি, সবার ভালো লাগবে।’

কাজ কমিয়ে দেওয়ার কারণ হিসেবে মেহজাবীন বলেন, ‘আমরাই যদি নাটক নিয়ে পুরোদমে ব্যস্ত থাকি, তাহলে তো আর হবে না। নতুনদেরও তো সুযোগ দিতে হবে। এই সময়ে অনেকেই খুব ভালো করছে। আমি মনে করি, ওদের সাপোর্ট দরকার।’

ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’র এই অনুষ্ঠানে মেহজাবীনের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন- নির্মাতা ভিকি জাহেদ, আজিজুল হাকিম, বিজরী বরকতউল্লাহ, শ্যামল মাওলাসহ অন্য কলাকুশলীরা। আজ সোমবার ওয়েব সিরিটি প্রকাশ হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান