নাকের দু’পাশে চশমার দাগ দূর করতে

news-image

লাইফস্টাইল ডেস্ক : কেউ চশমা পরেন চোখে স্পষ্ট দেখার জন্য, কেউ আবার ফ্যাশনের খাতিরে পরেন। তবে নিয়মিত চশমা পরলে নাকের দু’পাশে দাগ পড়ে যায়। দীর্ঘদিন চশমা পরার কারণে একসময় এই দাগ আরও গাঢ় হয়ে চিরস্থায়ী হতে পারে।

তাই প্রাথমিক অবস্থায় এই দাগ দূর করা জরুরি। তবে কীভাবে দূর করবেন এই দাগ? প্রাকৃতিক উপাদান দিয়েই এই দাগ দূর করা যায়। জেনে নিন উপায়-

লেবু ও মধুর মিশ্রণ মিশিয়ে ব্যবহার করতে পারেন চশমার দাগ। লেবুর রসে প্রাকৃতিক ব্লিচ উপাদান থাকে। যা যেকোনো দাগ তুলতে পারে।

এজন্য এক চা চামচ লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে নিন। মধু ত্বককে আর্দ্র রাখে। নিয়মিত এই মিশ্রণ ব্যবহারে দাগ দূর হবে।

কমলালেবুর খোসা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কমলালেবুর খোসা গুঁড়ো করে তার সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন।

এরপর তা নাকের দু’পাশে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চশমার দাগ চলে যাবে। ত্বকও ভালো থাকবে।

অ্যালোভেরা জেল যেকোনো দাগ দূর করতে পারে। এজন্য অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে নিন। সেটি আঙুলে করে নিয়ে নাকে চশমার দাগের উপর লাগান।

এরপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত অ্যালোভেরা ব্যবহারে আস্তে আস্তে দাগ উঠে যাবে। আপনার ত্বকও ভালো থাকবে।

শসার রস ব্যবহারেও দাগ দূর করতে পারেন। এজন্য শসার রস নাকের দু’পাশে লাগিয়ে রাখুন। শসার টুকরোও ব্যবহার করতে পারেন। নিয়মিত করলে ফল পাবেন আপনিই।

আলুর রসেও প্রাকৃতিক ব্লিচ উপাদান আছে। ত্বকের যেকোনো দাগ দূর করতে পারে আলুর রস। এজন্য আলু কুচি করে কেটে বেটে নিন।

আঙুলে করে আলুর রস নাকের দু’পাশের দাগের উপর লাগান। ১০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন আলুর রস লাগালেই ত্বকের বিভিন্ন দাগছোপ দূর হয়ে যাবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান