নাইজেরিয়ায় নৌকা উল্টে ১০ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় আনামব্রা রাজ্যে নৌকা উল্টে অন্তত ১০ আরোহীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই দুর্ঘটনায় এখনো ৬০ জন নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার আনামব্রায় তীব্র বন্যার মধ্যে ৮৫ আরোহীর ওই নৌকাটি উল্টে যায় বলে জরুরি ব্যবস্থাপনা সংস্থার আঞ্চলিক সমন্বয়ক থিকম্যান তানিমুর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাজ্যটির গভর্নর চুকয়ুমা চার্লস সোলুদো এক বিবৃতিতে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওইদিন বেলা ১১টা থেকে দুপুরের কোনো এক সময়ের মধ্যে এই নৌকাডুবির ঘটনাটি ঘটে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা সংস্থা।

নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল এবং তা চালু হওয়ার কিছু সময় পরই একের পর এক ঢেউয়ের তোড়ে সেটি উল্টে যায় বলে জানিয়েছেন রাজ্যটির বাসিন্দা ও স্থানীয় সরকারের সাবেক নেতা আফাম ওগেনে।

চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে আনামব্রাসহ ২৯টিই বন্যার সাক্ষী হল। বন্যার পানি এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভাসিয়ে নিয়েছে; বিপাকে ফেলেছে অন্তত ৫ লাখ মানুষকে।

ওগেনে বলেন, ‘বন্যা আটটি সম্প্রদায়কে ওগবারু স্থানীয় সরকার এলাকার অন্যদের সঙ্গে সংযুক্ত করা বড় একটি সড়কের ভয়াবহ ক্ষতি করেছে, যে কারণে বাসিন্দাদের অনেককেই নৌকায় চেপে যাতায়াত করতে হচ্ছে।’

গত দুই বছর এমনিতেই দেশটির দরিদ্রদের খাবার যোগাড়ে হিমশিম খেতে হচ্ছে, বাড়তে থাকা বন্যার পানি এখন খাবারের দাম আরও বাড়িয়ে দিচ্ছে, বলেছেন কৃষকরা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার