নাইজেরিয়ায় বিস্ফোরণে নিহত ৫৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক :নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে বোমা বিস্ফোরণের ঘটনায় ৫৪ জনের প্রাণহানী হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিভিপি ওয়াল্ড ও রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলীয় এলাকায় সন্দেহজনক বোমা বিস্ফোরণে কয়েক ডজন গবাদি পশুপালক ও পথচারী নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

নাইজেরিয়ার মিয়াত্তি আল্লাহ ক্যাটল ব্রিডার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র, তাসি‘উ সুলেমান জানান, ফুলানি পশুপালকদের একটি দল বেনু থেকে তাদের গবাদি পশু নিয়ে যাচ্ছিল। সেসময় ওই এলাকায় বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে চারণবিরোধী আইন লঙ্ঘনের জন্য পশুগুলোকে বাজেয়াপ্ত করেছিল কর্তৃপক্ষ। সুলেমান বলেন, ‘কমপক্ষে প্রায় ৫৪ জন তাত্ক্ষণিকভাবে মারা যায়। এছাড়াও অনেকে আহত হয়েছে।’

তবে বিস্ফোরণের পেছনে কে বা কারা জড়িত থাকতে পারে এব্যাপারে তিনি কিছুই বলেননি। তিনি উত্তেজনা হ্রাস করার উদ্দেশে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান