নরেন্দ্র মোদি কি কৃষকের প্রধানমন্ত্রী নন?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আন্দোলনরত কৃষকদের কথা কানে তোলা তো দূরের কথা, যারা মারা গেছে এমনকি তাদের জন্য কেন্দ্রীয় সরকার কোনো শোক পর্যন্ত জানায়নি। এ জন্য ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত বলেছেন, নরেন্দ্র মোদি ভারতের কৃষকদের প্রধানমন্ত্রী নন। এনডিটিভি।

বিতর্কিত তিন কৃষি আইন নিয়ে ২০২০ সালের নভেম্বর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করছেন কৃষকেরা। সংবাদ সংস্থা এএনআইকে রাকেশ টিকায়েত বলেন, আন্দোলনে প্রায় ৭৫০ কৃষক প্রাণ হারালেন, কিন্তু সরকারের পক্ষ থেকে শোকও জানানো হলো না।

এর আগে গত শুক্রবার এই কৃষক নেতা বলেছিলেন, দেশের কৃষকরা বিক্ষোভ বন্ধ করে কোথাও যাবেন না। যদি এক সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে, তা হলে জনসমর্থন পাওয়া এই বিক্ষোভ তত দিন চলবে, যত দিন ভারত সরকার এমএসপির নিশ্চয়তা দিয়ে আইন পাস ও তিনটি কৃষি আইন বাতিল করবে না।

গত বছর মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার তিনটি কৃষি আইন (সংশোধিত) পাস করে। এই তিন আইনের বিরুদ্ধে ২৬ নভেম্বর থেকে ভারতের হাজারো কৃষক রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। এর পর সরকারের সঙ্গে কয়েক দফায় কৃষক নেতাদের আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান