নরসিংদীর জঙ্গি আস্তানা থেকে পাঁচজনের আত্মসমর্পণ

news-image

নরসিংদীর সদরের গাবতলীতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে পাঁচজন আত্মসমর্পণ করেছে। রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তারা আত্মসমর্পণ করে।
এদিকে,সালাহউদ্দিন নামে যে ব্যক্তি ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন বলে জানিয়েছে, সেই সালাউদ্দিনের বাবা আব্দুর রহমান বলেন, ‘আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করছে। কিছুদিন আমার সঙ্গে একটি মাদ্রাসায় গেস্ট টিচার হিসাবে শিক্ষকতা করছে। এরপর সে চাকরি ছেড়ে বিসিএস দেওয়ার জন্য কনফিডেন্সে কোচিং করে। নরসিংদীতে থেকে টিউশনি করে। সে বলছিল ঢাকায় তার ভালো লাগে না। সে জঙ্গি না। শুক্রবারও সে বাড়িতে গেছে। আমি গতকাল রাতে খবর পেয়ে এখানে এসেছি। ফোনে তার সঙ্গে কথা বলেছি। র্যাগব আমাকে বলেছে তারা বিষয়টি দেখবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম ফয়জুল হক জানান, জননিরাপত্তা ও অভিযানের সুবিধার্থে এলাকার চারপাশে ৫শ’ গজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জঙ্গি আস্তানা সন্দেহে দুবাই প্রবাসীর একটি বাড়ি শনিবার বিকাল থেকে ঘিরে রাখে র‌্যাব ১১-এর সদস্যরা।
নব্য জেএমবির ৫ থেকে ৬ জনের একটি দল অবস্থান নিয়েছে- এমন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।
ইতিমধ্যে শনিবার বিকালে বাড়ির মালিক প্রবাসী মঈন উদ্দীনের ছোট ভাই জাকারিয়াকে আটক করেছে র‌্যাব।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার