নরসিংদীতে মা ও দুই সন্তানকে হত্যা

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলি ইউনিয়নের শেখবাড়ী এলাকায় নিজ বাড়িতে মা ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে। আজ রোববার সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- রহিমা বেগম (৩৫), তার ছেলে রাকিব (১৩) ও মেয়ে রাকিবা (৬)। তাদের মধ্যে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। আর রহিমাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রহিমার স্বামী পেশায় রং মিস্ত্রি। তিনি শনিবার গাজীপুরে কাজে যান। আজ সকালে বাড়ি ফিরে দেখেন স্ত্রী ও দুই সন্তানের লাশ পড়ে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো তাদের কাছে পরিষ্কার নয়। তারা এ বিষয়ে তদন্ত করছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান