নয়াপল্টনের ফুটপাতে বিএনপি নেতাকর্মীদের রাত্রিযাপন

news-image

নিজস্ব প্রতিবেদক : এক দফা দাবিতে শুক্রবার মহাসমাবেশ করবে বিএনপি। এই সমাবেশকে কেন্দ্র করে রাত ১০টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ঢাকার আশপাশ থেকে আসা শুরু করেছেন নেতাকর্মীরা। তারা রাত্রিযাপনের জন্য অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাতে।

ফুটপাতে অবস্থান নেওয়া নেতাকর্মীরা জানান, কালকের মহাসমাবেশে অংশ নেওয়া জন্য কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ থেকে আমরা কয়েক হাজার নেতাকর্মী এসেছি।

তারা আরও জানান, গ্রেপ্তার এড়াতে আমরা হোটেলে না থেকে ফুটপাতে অবস্থান নিয়েছি। পল্টনের বিভিন্ন সড়কের ফুটপাতে আরও নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে মঞ্চ তৈরি করার জন্য বাঁশ আনা হয়। রাত সাড়ে ৯টার পরে কার্যালয়ের সামনে আটটি ট্রাক আসে। এসব ট্রাকের ওপরেই মঞ্চ তৈরি হবে বলে জানা যায়।

শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে নয়াপল্টনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে সাজোয়া যান (এপিসি) ও জলকামান। সমকাল

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান