নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ঠে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

news-image

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে শেখ জাহিদ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২২ আগস্ট) বিকেলে নিহতের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। জাহিদ উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের শুক্কু মিয়ার ছেলে। সে জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমরুল কায়েস। পারিবারিক সূত্রে জানা যায়, বিকাল ৪ টার দিকে বাড়ির পানির পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। এ সময় তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী