নবীনগরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

news-image
ইব্রাহীম খলিল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মার্চ) নবীনগর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেনের দিক নির্দেশনায় উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাত জাহান এর পরিচালনায় বিভিন্ন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মোঃ আবদুল মতিন, সহকারী অধ্যাপক অজয় ভূষণ চৌধুরী, প্রভাষক মোহাম্মদ  হাবিবুর রহমান, জেষ্ঠ্য প্রভাষক মোঃ ছিদ্দিকুর রহমান, প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল আহমেদ সরকার, প্রভাষক মোঃ আল আমিন, প্রভাষক মোঃ শরীফ খান, ময়নাল হোসেন চৌধুরী, মোঃ কামরুজ্জামান, মোঃ হুমায়ন কবিরসহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ।
ভাষা ও সাহিত্য, বিজ্ঞান/দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটাযর এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ এই চারটি বিষয়ে শ্রেণিভিত্তিক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, নবম ও দশম শ্রেণি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাত জাহান জানান, উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজসহ ২১ টি প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান