নবীনগরে দু’দিন ব্যাপী চিত্র প্রদর্শনী সমাপ্ত

patagar-শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: নবীনগরের সোহাতায় গুঞ্জণ পাঠাগারের আয়োজনে দু’দিন ব্যাপী চিত্র প্রদর্শনী শূক্রবার সমাপনী দিনে মানুষজনের উপস্থিতি ছিল চোখে পরার মত। ঈদের দিন এ চিত্র প্রদর্শনীর উদ্ভোধন করেন সুপ্রীম কোর্টের বিশিষ্ঠ আইনজীবী এ এম এম একরামুল হক। সাদ্দাম হোসেনের সভাপতিত্বে মুল প্রবন্ধ পাঠ করেন ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পার্থ চক্রবর্তী। আয়োজিত প্রদর্শনীর বিষয় ছিল,’ হাজার বসরের বাংলাদেশ ও ব্রাহ্মণবাড়িয়া’।পাঠাগার প্রতিষ্ঠাতা স্বপন জানান,চিরচেনা প্রিয় মাতৃভুমির প্রাচীন রুপ,ইতিহাস, ঐতিহ্য প্রদর্শণীতে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে তার এ উদ্যোগ। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার আলোকিত মানুষের দুর্লভ কিছু ছবি প্রদর্শনীতে স্থান পায়। নবীনগর সরকারী কলেজের প্রভাষক আমজাদ হোসেনের সঞ্চালনায় বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী জয়নাল আবেদিন জয়, আশিক এলাহী, আব্দুল্লা আজাদ, গোলাম কিবরিয়া ,সাদেকুর রহমান মামুন, চুয়েট, প্রণব মজুমদার, প্রিয়াঙ্কা দাস, ফিদেল মনির, দয়াল সাহা, সি.এ, শামীম মিয়া উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার